ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত সরকারি ৭ কলেজে ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত সরকারি ৭ কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে
১ম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের আবেদন, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, আসন সংখ্যা
ও মেধা তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো।
গুরুত্বপূর্ণ: অনলাইন আবেদন চলবে ১০ জুন ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই ২০২৬, সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত।গুরুত্বপূর্ণ সময়সূচি
অনলাইন আবেদন
১০ জুন ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত
প্রবেশপত্র ডাউনলোড
০৫ জুলাই ২০২৬
থেকে পরীক্ষা পর্যন্ত
ভর্তি পরীক্ষা
১৭ জুলাই ২০২৬
সকাল ১১:০০টা – ১২:০০টা
ফলাফল প্রকাশ
২০ জুলাই ২০২৬
ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ
আবেদনের যোগ্যতা
- HSC/সমমান: ২০২৪ অথবা ২০২৫ সালে উত্তীর্ণ হতে হবে।
- SSC/সমমান: ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ হতে হবে।
- ন্যূনতম GPA: SSC/সমমান ও HSC/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ
সর্বমোট ন্যূনতম GPA ৭.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন
পরীক্ষা পদ্ধতি
- পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে।
- মোট নম্বর: ১০০
- সময়: ১ ঘণ্টা
- ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- পাশ মার্ক: ৪০
- ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
বিষয়ভিত্তিক নম্বর
- পদার্থবিজ্ঞান: ২৫
- রসায়ন: ২৫
- গণিত: ২৫
- জীববিজ্ঞান: ২৫
৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ইংরেজি উত্তর করা যাবে। পরীক্ষা ২০২৫ সালের HSC/সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানের নাম ও আসন সংখ্যা
| ক্রম | প্রতিষ্ঠানের নাম | আসন সংখ্যা |
|---|
| ১ | ঢাকা কলেজ | ৭৭৫ |
| ২ | ইডেন মহিলা কলেজ | ৮৭৬ |
| ৩ | সরকারি তিতুমীর কলেজ | ৮২০ |
| ৪ | সরকারি বাঙলা কলেজ | ৭৩৩ |
| ৫ | বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ | ৫৭৬ |
| ৬ | সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ | ৫২০ |
| ৭ | কবি নজরুল সরকারি কলেজ | ৪৯৫ |
| সর্বমোট | ৪৭৯৫ |
DCU ৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন
সময় কম, প্রতিযোগিতা বেশি। ভর্তি পরীক্ষার সিলেবাস, মানবণ্টন ও নেগেটিভ মার্কিং মাথায় রেখে
এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।
সচরাচর জিজ্ঞাসা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ৭ কলেজে আবেদন কবে শুরু?
অনলাইন আবেদন শুরু হবে ১০ জুন ২০২৬ এবং শেষ হবে ২০ জুন ২০২৬।
ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই ২০২৬, সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় মোট কত নম্বর?
ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে কি?
হ্যাঁ, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
মোট আসন সংখ্যা কত?
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত সরকারি ৭ কলেজে সর্বমোট আসন সংখ্যা ৪৭৯৫টি।