চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
University of Chittagong
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) — ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫–২০২৬
১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি আবেদন, ইউনিটভিত্তিক যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও সময়সূচি এক জায়গায়।
আবেদন সময়সীমা
আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৫
ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে তারপর আবেদন করুন।
ভর্তি পরীক্ষা ও আবেদন ফি
পরীক্ষা পদ্ধতি: MCQ
পরীক্ষার নম্বর: ১০০
সময়: ১ ঘন্টা
ভর্তি পরীক্ষার সময়সূচি (ইউনিটভিত্তিক)
A ইউনিট (বিজ্ঞান)
২ জানুয়ারি ২০২৬
D ইউনিট (সমাজবিজ্ঞান)
৩ জানুয়ারি ২০২৬
D1 উপ-ইউনিট
৫ জানুয়ারি ২০২৬
B1 উপ-ইউনিট
৭ জানুয়ারি ২০২৬
B2 উপ-ইউনিট
৮ জানুয়ারি ২০২৬
C ইউনিট (ব্যবসায় প্রশাসন)
৯ জানুয়ারি ২০২৬
B ইউনিট (কলা ও মানববিদ্যা)
১০ জানুয়ারি ২০২৬
আবেদনের যোগ্যতা (SSC + HSC)
HSC/সমমান: ২০২৪ বা ২০২৫ সেশন
SSC/সমমান: ২০২২ বা ২০২৩ সেশন
A ইউনিট
অনুষদ: বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ
- SSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৪.০০
- HSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.০০
- তবে HSC ২০২৪ পরীক্ষার্থীদের জন্য HSC GPA ন্যূনতম ৩.৫০
B ইউনিট
অনুষদ: কলা ও মানববিদ্যা অনুষদ
বিজ্ঞান বিভাগ
- SSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.৫০
- HSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.০০
- HSC ২০২৪ পরীক্ষার্থীদের জন্য HSC GPA ন্যূনতম ৩.৫০
মানবিক / সাধারণ বিভাগ
- SSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.০০
- HSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ২.৫০
- HSC ২০২৪ পরীক্ষার্থীদের জন্য HSC GPA ন্যূনতম ৩.০০
C ইউনিট
অনুষদ: ব্যবসায় প্রশাসন অনুষদ
- SSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.৫০
- HSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.০০
- HSC ২০২৪ পরীক্ষার্থীদের জন্য HSC GPA ন্যূনতম ৩.৫০
D ইউনিট
অনুষদ: সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদ
- SSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.৫০
- HSC/সমমান (চতুর্থ বিষয়সহ): ন্যূনতম GPA ৩.০০
- HSC ২০২৪ পরীক্ষার্থীদের জন্য HSC GPA ন্যূনতম ৩.৫০
নির্দিষ্ট ইউনিটে ভর্তি হতে চাইলে সংশ্লিষ্ট সিলেবাস ও গ্রুপ–সংক্রান্ত শর্তাবলি অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নিন।
পরীক্ষা পদ্ধতি ও নেগেটিভ মার্কিং
মোট নম্বর: ১০০
সময়: ১ ঘন্টা
নেগেটিভ মার্কিং:
- ১ নম্বরের প্রশ্নে ভুল হলে: −০.২৫
- ১.২৫ নম্বরের প্রশ্নে ভুল হলে: −০.৩০
- ২ নম্বরের প্রশ্নে ভুল হলে: −০.৫০
ইউনিটভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টন
A ইউনিট (বিজ্ঞান)
- ইংরেজি — ২৫
- পদার্থবিজ্ঞান — ২৫
- রসায়ন — ২৫
- গণিত — ২৫
- জীববিজ্ঞান — ২৫
উপরের ৪টি বিষয় (পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান) থেকে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে (প্রতি বিষয়ে ২৫ করে)।
B ইউনিট
- বাংলা / ঐচ্ছিক ইংরেজি — ৩০
- ইংরেজি — ৩০
- সাধারণ জ্ঞান — ৪০
C ইউনিট (ব্যবসায় প্রশাসন)
ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা
- Reading (Comprehension) — ১০
- Writing (Grammar) – Sentence Correction — ১৫
- Vocabulary (Synonyms / Antonyms / Analogy) — ১৫
বিশ্লেষণ দক্ষতা
- Critical reasoning & Logical reasoning — ৩০
সমস্যা সমাধানের দক্ষতা
- Arithmetic ও অন্যান্য quantitative problems
- Quantitative comparison
- মোট — ৩০
D ইউনিট
- বাংলা / ঐচ্ছিক ইংরেজি — ৩০
- ইংরেজি — ৩০
- বিশ্লেষণ দক্ষতা — ২০
- সাধারণ জ্ঞান / গণিত / অর্থনীতি — ২০
মেধাস্কোর ও মেধাক্রম নির্ধারণ
- প্রথমে ভর্তি পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ মার্কিং অনুযায়ী নম্বর কর্তন করা হবে।
- কর্তনের পর যারা ৪০ বা তদূর্ধ্ব নম্বর পাবে এবং ভর্তির অন্যান্য সব শর্ত পূরণ করবে, কেবল তাদের ফলাফল প্রস্তুত করা হবে।
- অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে কর্তনের পর প্রাপ্ত অবশিষ্ট নম্বর হতে অতিরিক্ত ৩ নম্বর কর্তন করা হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ
প্রধান কেন্দ্র: চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী
তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নির্ধারিত কেন্দ্রসমূহ।
ঢাকা শহরের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র।
রাজশাহী শহরের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র।

(চবিতে) যদি কেউ ফাস্ট টাইমে আবেদন না করে তবে সেকেন্ড টাইমে কি তার মার্ক কাটা যাবে?
জি, মার্ক কর্তন হবে HSC এর সাল দেখে।