২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, এ বছর মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৪.০০ এর কম থাকলে আবেদন করতে পারবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে ৮.০০।
তবে, উভয়ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ পাইতে হবে।
এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা ১৫ মিনিট, যা আগের বছরগুলোতে ১ ঘন্টা ছিল।
এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাসেও পরিবর্তন এসেছে। নতুন নীতিমালা অনুযায়ী জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ- ১৫, ইংরেজি-১০ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী থেকে ১৫ মার্কের প্রশ্ন হবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন হবে।
জিপিএ মার্ক: এবছর জিপিএ থেকে ১০০ মার্ক যোগ হবে। (SSC/সমমান পরীক্ষার জিপিএ X ৮, HSC/সমমান পরীক্ষার জিপিএ X ১২)
মার্ক কর্তন: সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ৩ মার্ক এবং সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজে ভর্তিকৃতদের ৫ মার্ক কর্তন করা হবে।
- পরীক্ষার ধরণ: MCQ
- পরীক্ষার সিলেবাস: HSC/সমমান সিলেবাস